
বাংলাদেশে প্রথমবার ‘ইন্টারন্যাশনাল আর্কাইভাল স্ট্যান্ডার্ড’র মূল্যায়নে দেশসেরা ডিজিটাল আর্কাইভ হিসাবে স্বীকৃতি পেয়েছে সংগীতশিল্পী কামাল আহমেদের ‘ডিজিটাল আর্কাইভ অব কামাল আহমেদ’।
এ প্রসঙ্গে সংগীতশিল্পী কামাল আহমেদ বলেন, ‘আমার শিল্পীজীবন, সংগীতচর্চা, নানা অর্জন, আমার প্রফেশনাল জীবনসহ সব বিষয়ে খুঁটিনাটি এ মাধ্যমে নিয়মিত উপস্থাপন করা হচ্ছে। আমার সব অডিও অ্যালবাম, ভিডিও, গানের ক্রেডিটস, দেশে-বিদেশের অনুষ্ঠান, বিদেশে বিভিন্ন টেলিভিশনে আমার অনুষ্ঠান, সম্মাননা অর্জনের পাশাপাশি সব বিষয় যুক্ত হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমি যতটুকু জানি আমাদের দেশে কয়েকজন সাংস্কৃতিক ব্যক্তিত্বের ডিজিটাল আর্কাইভ রয়েছে। সেগুলোর মধ্যে আমার ডিজিটাল আর্কাইভটি যে এই অনন্য অর্জন করবে তা আমি কল্পনাও করিনি। ডিজিটাল আর্কাইভটির পরিকল্পনা, ডেভেলপমেন্ট ও প্রযুক্তিগত সেবা দিচ্ছে ‘ভার্সডসফট লিঃ’। এজন্য প্রতিষ্ঠানটির প্রতি আমার কৃতজ্ঞতা।’
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫
সূত্র: দৈনিক যুগান্তর