যদি তারে নাই চিনি গো – কামাল আহমেদ
রবীন্দ্র জন্মবার্ষিকী ২০২৬ | সরাসরি পরিবেশনা
কথাঃ রবীন্দ্রনাথ ঠাকুর
সুরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
শিল্পীঃ কামাল আহমেদ
যদি তারে নাই চিনি গো সে কি আমায় নেবে চিনে
এই নব ফাল্গুনের দিনে–জানি নে জানি নে॥
সে কি আমার কুঁড়ির কানে কবে কথা গানে গানে,
পরান তাহার নেবে কিনে এই নব ফাল্গুনের দিনে–
জানি নে,জানি নে॥
সে কি আপন রঙে ফুল রাঙাবে।
সে কি মর্মে এসে ঘুম ভাঙাবে।
ঘোমটা আমার নতুন পাতার হঠাৎ দোলা পাবে কি তার। ,
গোপন কথা নেবে জিনে এই নব ফাল্গুনের দিনে–
জানি নে,জানি নে॥






