আরতো যায়না থাকা – কামাল আহমেদ
দ্বৈত কণ্ঠে আধুনিক গান
কথাঃ ফরিদা ফারহানা
সুরঃ অশোক কুমার সরকার
শিল্পীঃ কামাল আহমেদ ও সানিয়া সুলতানা লিজা
আর তো যায়না থাকা
একা একা (২)
স্বপ্ন হয়ে ছিলে এতোদিন
চাঁদ হয়ে দিলে দেখা
ভালোবাসি ভালোবাসি বলি যে বারবার ।
কতো কথা কতো ছবি
তোমার নামে এঁকেছি
কতো আলো কতো আশা
তোমার নামে ভেবেছি (২)
সেই তুমি এলে আজ হয়ে আমার ।
কতো প্রেম কতো নিশি
তোমায় নিয়ে ভেবেছি
কতো সুখ কতো আবেগ
তোমায় নিয়ে থেকেছি (২)
সেই তুমি এলে আজ হয়ে আমার ।






