ঈদ উল ফিতর উপলক্ষে শিল্পী কামাল আহমেদ ও তাসমিনা অরিন এর মিউজিক ভিডিও “স্বপ্নের আলপথ” | redtimes.com.bd

ঈদ উল ফিতর ২০২৬ উপলক্ষে “মিউজিক অফ বেঙ্গল” এর ব্যানারে শিল্পী কামাল আহমেদ ও তাসমিনা অরিন এর মিউজিক ভিডিও “স্বপ্নের আলপথ” প্রকাশিত হবে। ঈদ উল ফিতরের আগের দিন সন্ধ্যা ৭ টায় চাঁদ রাতে “মিউজিক অফ বেঙ্গল” এর ইউটিউব চ্যানেলে আপলোডের মাধ্যমে এই মিউজিক ভিডিওর প্রকাশনা সম্পন্ন করা হবে।

এই মিউজিক ভিডিও গানটির কথা লিখেছেন- সালমা সুলতানা, সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন- অশোক কুমার সরকার, চিত্রগ্রহণ ও পরিচালনা করেছেন তৈয়েব রহমান, সম্পাদনা করেছেন: ইকরামুল হক ইহান। এই মিউজিক ভিডিওটি “মিউজিক অফ বেঙ্গল” ছাড়াও অ্যাপল মিউজিক, স্পোটিফাই, আমাজন, বোমপ্লে, জিওসেভন ও ডীজার সহ আরো অনেক আন্তর্জাতিক অডিও প্ল্যাটফরমে পাওয়া যাবে। গানটি উল্লেখিত প্ল্যাটফরমগুলি হতে যে কোন শ্রোতা শুনতে বা ডাউনলোড করতে পারবে। ডিস্ট্রিবিউটার হিসেবে কাজ করছে “গান বাক্স মিউজিক”।

“স্বপ্নের আলপথ” মিউজিক ভিডিওটি স্বর্ণালী গোধূলী এ্যালবামের একটি গান। “স্বর্ণালী গোধূলী” এ্যালবামে শিল্পী কামাল আহমেদ ও সহশিল্পীবৃন্দের ১২ (বারো) টি গান রয়েছে। গানগুলো হলো:

“ওই আকাশ পৃথীবির দিকে চেয়ে থাকে” গীতিকার: জয়নুল আবেদীন, সুরকার: ইবনে রাজন এবং সহশিল্পী: নাজু আখন্দ “ভেজা কদমের গন্ধ মেখে” গীতিকার: ফেরদৌস হোসেন ভূইয়া, সুরকার: ইবনে রাজন এবং সহশিল্পী: নাজু আখন্দ “একদিন আমরা ভালবেসেছি” গীতিকার: সালমা সুলতানা, সুরকার: অশোক কুমার পাল এবং সহশিল্পী: তাসমিনা অরিন “কেন যে বল্লে প্রিয়” গীতিকার: ফাতেমা ফরিদ, সুরকার: মুহিন খান এবং সহশিল্পী: নাজু আখন্দ “চন্দ্র প্রহর এলে” গীতিকার: জয়নুল আবেদীন, সুরকার: মো: গোলাম সারোয়ার এবং সহশিল্পী: নাসরিন আক্তার বিউটি “তুমি ভাবনাতে আছো হৃদয় জুড়ে” গীতিকার: মোহাম্মদ কামরুল হাসান, সুরকার: অশোক কুমার সরকার এবং সহশিল্পী লিস্পা লায়লা “তোমার জন্য কান্দে কেন মন” গীতিকার: লিয়াকত আলী বিশ্বাস, সুরকার: আবু বকর সিদ্দীক এবং সহশিল্পী: মৌসুমী আক্তার শ্রাবণী “আমি তোর মনের মতো হইতে পারলাম না” গীতিকার: লিয়াকত আলী বিশ্বাস, সুরকার: আবু বকর সিদ্দীক এবং সহশিল্পী: মৌসুমী আক্তার শ্রাবণী

“স্বপ্ন এখন হাতের মুঠোয়” গীতিকার: ফেরদৌস হোসেন ভূঁইয়া, সুরকার: আশরাফ বাবু এবং সহশিল্পী: নাজু আখন্দ “পায়ে পায়ে পায়ে কত আর পথচলা” গীতিকার: বৈদ্যনাথ প্রামাণিক, সুরকার: আসাদুজ্জামান খান এবং সহশিল্পী: নাজু আখন্দ “স্বর্ণালী গোধূলি পাশাপাশি দুজনাতে” গীতিকার মোহাম্মদ কামরুল হাসান, সুরকার: সজল দাস এবং সহশিল্পী: তাসমিনা অরিন “নীল শাড়ীতে আকাশটা ওই” গীতিকার: মোহাম্মদ কামরুল হাসান, সুরকার হিমাদ্রী বিশ্বাস এবং সহশিল্পী: নাজু আখন্দ

সঙ্গীত শিল্পী কামাল আহমেদের বড় পরিচয় তিনি একজন মিডিয়া ব্যক্তিত্ব। তিনি বাংলাদেশ বেতারের উপ-মহাপরিচালক পদে কর্মরত ছিলেন। সরকারি চাকুরীকে ছাপিয়ে তিনি সঙ্গীতে হয়েছেন ঋদ্ধ। সঙ্গীতের সব শাখাতেই তার বিচরণ রয়েছে।

গানের সুন্দরকে সঙ্গে নিয়ে কামাল আহমেদ সাধনা করে চলেছেন। বিশুদ্ধ গান তাকে টানে এবং তার মনে ভালোলাগার জোয়ার আনে। সেই ভালোলাগা থেকেইএকে একে তার ৩৪টি এ্যালবাম প্রকাশিত হয়েছে। উল্লেখযোগ্য এ্যালবামগুলো হলো:

০১. সাদা মেঘের ভেলা (রবীন্দ্রসঙ্গীত) (২০০৭) ০২. নানা রঙের দিনগুলি (রবীন্দ্রসঙ্গীত) (২০০৮) ০৩. পথ চাওয়াতেই আনন্দ (রবীন্দ্রসঙ্গীত) (২০০৯) ০৪. ফাল্গুনের দিনে (রবীন্দ্রসঙ্গীত) (২০১০) ০৫. নিঃশব্দ চরনে (মিক্সড এ্যালবাম-রবীন্দ্রসঙ্গীত) (২০১১) ০৬. গোধূলি (হারানো দিনের গান) A Tribute to Kishor Kumar (২০১২) ০৭. কান পেতে রই (রবীন্দ্রসঙ্গীত) (২০১৩) ০৮. বেঁধেছি আমার প্রাণ (রবীন্দ্রসঙ্গীত) (২০১৪) ০৯. ভরা থাক স্মৃতিসুধায় (রবীন্দ্রসঙ্গীত) (২০১৫) ১০. নিদ্রাহারা রাতের গান (রবীন্দ্রসঙ্গীত) (২০১৬) ১১. বালুকা বেলায় (হারানো দিনের গান) A Tribute to Hemanto Mukherjee (২০১৬) ১২. অধরা (আধুনিক গান) (২০১৬) ১৩. গানের তরী (তিন কবির গান) (২০১৬) ১৪. দূরের বন্ধু (রবীন্দ্রসঙ্গীত) (২০১৬) ১৫. একুশের স্বরলিপি (মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গান) (২০১৯) ১৬. নীল সমুদ্র (দ্বৈতকণ্ঠে আধুনিক গান) (২০২০) ১৭. প্রথম প্রেম (রবীন্দ্রসঙ্গীত) (২০২১) ১৮. তোমার অসীমে (রবীন্দ্রসঙ্গীত) (২০২১) ১৯. স্মৃতির শহরে (দ্বৈতকণ্ঠে আধুনিক গান) (২০২২) ২০. তোমায় গান শোনাব (রবীন্দ্রসঙ্গীত) (২০২২) ২১. শ্রাবণঘনগহন মোহে (রবীন্দ্রসঙ্গীত) (২০২২) ২২. জন্মভূমি (দেশাত্মবোধক গান) (২০২২) ২৩. তুমি সন্ধ্যার মেঘমালা (রবীন্দ্রসঙ্গীত) (২০২৩) ২৪. দেশের মাটি (রবীন্দ্রসঙ্গীত) (২০২৩) ২৫. বিশ্বভরা প্রাণ (রবীন্দ্রসঙ্গীত) (২০২৩) ২৬. স্বরলিপি (দ্বৈতকণ্ঠে আধুনিক গান) (২০২৪) ২৭. স্বর্ণালী গোধূলি (দ্বৈতকণ্ঠে আধুনিক গান) (২০২৪) ২৮. বনলতা সেন (কবি জীবনানন্দ দাশ’র কবিতার গান) (২০২৪) ২৯. পুনশ্চ ভালোবাসা (রবীন্দ্রসঙ্গীত) (২০২৫) ৩০. প্রেমকাব্য (আধুনিক গান) (২০২৬) ৩১. সুরের স্বপ্নডানা (আধুনিক গান) (২০২৬)
শিল্পী কামাল আহমেদ তাঁর কর্মের স্বীকৃতি স্বরূপ ১১ (এগারো) টি জাতীয় ও আর্ন্তজাতিক পদক লাভ করেন। উল্লেখযোগ্য এ্যাওয়ার্ড গুলো হলো:

০১. সার্ক ক্যালচারাল সোসাইটি এ্যাওয়ার্ড (২০১০)

০২. অদ্বৈত মল্লবর্মণ এ্যাওয়ার্ড, মহারাজা বীর বিক্রম বিশ্ববিদ্যালয়, ভারত (২০১৭)

০৩. বীর শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত এ্যাওয়ার্ড, আগরতলা, ত্রিপুরা, ভারত (২০১৭)

০৪. ফোবানা এ্যাওয়ার্ড, কানাডা (২০১৭)

০৫. রাজশাহী বেতার শিল্পী সংস্থা সম্মাননা (২০১৮)

০৬. জাতীয় রবীন্দ্র গবেষণা ও চর্চা কেন্দ্র সম্মাননা (২০১৯)

০৭. আকাশ মিডিয়া ভুবন সম্মাননা (২০২২)

০৮. “ফ্রেন্ডস অব হিউম্যানিটি অ্যাওয়ার্ড (২০২৩)

০৯. “দ্যা ইন্টারন্যাশনাল ক্রিয়েটিভ আর্টস অ্যাওয়ার্ড” (২০২৩) (ঢাকা বিশ্ববিদ্যালয়)

সত্যিই গান হয়ে আছে তাঁর প্রাণ। সঙ্গীতময় জীবনে তিনিও সবার শুভকামনা চান, চান সঙ্গীত ভরা জীবনের সুন্দর একটা জয়। যে সঙ্গীত সুন্দরের কথা বলে সেই সঙ্গীত নিশ্চয়ই গড়ে দেবে তাঁর ব্যতিক্রমী জীবনের ভিত। শিল্পী কামাল আহমেদের গাওয়া গানের মন ছুঁয়ে যাওয়া সৌরভ-গৌরব হয়ে ছড়িয়ে পড়ক সবার মনে ও মননে।

প্রকাশ: ১৯ মার্চ ২০২৬

Source: bd-journal.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top