বর্ষণমন্দ্রিত অন্ধকারে এসেছি – কামাল আহমেদ
রবীন্দ্রসংগীত
কথাঃ রবীন্দ্রনাথ ঠাকুর
সুরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
শিল্পীঃ কামাল আহমেদ
বর্ষণমন্দ্রিত অন্ধকারে এসেছি তোমারি এ দ্বারে,
পথিকেরে লহো ডাকি তব মন্দিরের এক ধারে ॥
বনপথ হতে, সুন্দরী, এনেছি মল্লিকামঞ্জরী–
তুমি লবে নিজ বেণীবন্ধে মনে রেখেছি এ দুরাশারে ॥
কোনো কথা নাহি ব’লে ধীরে ধীরে ফিরে যাব চলে।
ঝিল্লিঝঙ্কৃত নিশীথে পথে যেতে বাঁশরিতে
শেষ গান পাঠাব তোমা-পানে শেষ উপহারে ॥






