বিশ্ব ভালবাসা দিবস ২০২৬ উপলক্ষে “মিউজিক অফ বেঙ্গল” এর নিবেদন শিল্পী কামাল আহমেদের ৩৪ তম অডিও এ্যালবাম “সুরের স্বপ্নডানা” প্রকাশিত হবে। “মিউজিক অফ বেঙ্গল” এর ইউটিউব চ্যানেলে অডিও জুকবক্স হিসেবে আপলোডের মাধ্যমে এই অডিও এ্যালবামের প্রকাশনা সম্পন্ন করা হবে। “মিউজিক অফ বেঙ্গল” এর ইউটিউব চ্যানেলে অডিও জুকবক্স ছাড়াও একই সাথে এই অডিও এ্যালবামের অডিও সিডি আকারে হার্ডকপি প্রকাশ করা হয়েছে।
এ্যালবামটি “মিউজিক অফ বেঙ্গল” ছাড়াও অ্যাপল মিউজিক,স্পোটিফাই, আমাজন, বোমপ্লে, জিওসেভন ও ডীজার সহ আরো অনেক আন্তর্জাতিক অডিও প্ল্যাটফরমে পাওয়া যাবে। এ্যালবামটি উল্লেখিত প্ল্যাটফরমগুলি হতে যে কোন শ্রোতা শুনতে বা ডাউনলোড করতে পারবে। ডিস্ট্রিবিউটার হিসেবে কাজ করছে “গান বাক্স”। শিল্পী কামাল আহমেদের “সুরের স্বপ্নডানা” এ্যালবামটি আধুনিক পর্যায়ের ১২টি গান নিয়ে সাজানো হয়েছে।
এ্যালবামের গানগুলো হলো:
১। যতবারই ভুলে যেতে চাই, গীতিকার: লিয়াকত আলী বিশ্বাস, সুরকার: মোঃ ইসহাক
২। হারাই যদি অভিমানে, গীতিকার: সালমা সুলতানা, সুরকার: ওয়াদুদ সরকার
৩। বহুদিন পর শ্রাবণ হয়ে কেন এলে, গীতিকার: রফিকুল হাসান, সুরকার: ড. অসিত
রায়
৪। শত হাজার বছর পরে, গীতিকার: মোঃ জাহিদুল ইসলাম, সুরকার: ইবনে রাজন
৫। ইচ্ছের ভাঁজ রং তুলিতে, গীতিকার: আফরিন জেসিকা, সুরকার: অভিসেক দাস
৬। মেঘেরও তো রং আছে, গীতিকার: আবুল কালাম আজাদ, সুরকার: জামিউর রহমান
লেমন
৭। আবার যদি কখনো দেখা হয়, গীতিকার: মোঃ শাহ আলম, সুরকার: মোঃ নুরুল হক
৮। নীল আকাশ নীল জলরাশি, গীতিকার: ফখরুল করিম, সুরকার: মিল্টন খন্দকার
৯। দুটি চোখে যমুনাকে ধরতে পারে ক’জনে, গীতিকার: মিল্টন খন্দকার, সুরকার: আলী
হোসেন
১০। অনুরোধ করেছ তুমি, গীতিকার: সৈয়দা শাম্মী আরা চৌধুরী, সুরকার: আলী
হোসেন
১১। সাগর বেঁধেছি দু’চোখে আমার, গীতিকার: শাহীন আনোয়ার, সুরকার: আলী
হোসেন
১২। এযে আমার সাধের বাঁশি, গীতিকার: ড. পরিতোষ কুমার মন্ডল, সুরকার: নাসির
উদ্দিন
গানের সুন্দরকে সঙ্গে নিয়ে কামাল আহমেদ সাধনা করে চলেছেন। বিশুদ্ধ গান তাকে টানে এবং তার মনে ভালোলাগার জোয়ার আনে। সেই ভালোলাগা থেকেই একে একে তার ৩৪টি এ্যালবাম প্রকাশিত হয়েছে।
শিল্পী কামাল আহমেদ তাঁর কর্মের স্বীকৃতি স্বরূপ ১১ (এগারো) টি জাতীয় ও আর্ন্তজাতিক পদক লাভ করেন।
সত্যিই গান হয়ে আছে তাঁর প্রাণ। সঙ্গীতময় জীবনে তিনিও সবার শুভকামনা চান, চান সঙ্গীত – ভরা জীবনের সুন্দর একটা জয়। যে সঙ্গীত সুন্দরের কথা বলে – সেই সঙ্গীত নিশ্চয়ই গড়ে দেবে তাঁর ব্যতিক্রমী জীবনের ভিত। শিল্পী কামাল আহমেদের গাওয়া গানের মন ছুঁয়ে যাওয়া সৌরভ-গৌরব হয়ে ছড়িয়ে পড়ুক সবার মনে ও মননে।
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
Source: unitednews24.com