ভালোবেসে যদি সুখ নাহি – কামাল আহমেদ
বাংলা প্রেমের গান
কথাঃ রবীন্দ্রনাথ ঠাকুর
সুরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
শিল্পীঃ কামাল আহমেদ
ভালোবেসে যদি সুখ নাহি তবে কেন,–
তবে কেন মিছে ভালোবাসা।
মন দিয়ে মন পেতে চাহি।
ওগো, কেন,–
ওগো, কেন মিছে এ দুরাশা॥
হৃদয়ে জ্বালায়ে বাসনার শিখা,
নয়নে সাজায়ে মায়ামরীচিকা,–
শুধু ঘুরে মরি মরুভূমে।
ওগো, কেন,–
ওগো, কেন মিছে এ পিপাসা॥
আপনি যে আছে আপনার কাছে,
নিখিল জগতে কী অভাব আছে।
আছে মন্দ সমীরণ, পুষ্পবিভূষণ,
কোকিলকূজিত কুঞ্জ।
বিশ্বচরাচর লুপ্ত হয়ে যায়–
এ কী ঘোর প্রেম অন্ধরাহু-প্রায়॥






