তোমার কাছে এ বর মাগি – কামাল আহমেদ
বাংলা ভক্তিমূলক গান
কথাঃ রবীন্দ্রনাথ ঠাকুর
সুরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
শিল্পীঃ কামাল আহমেদ
রাগ: ভৈরবী
তাল: দাদরা
তোমার কাছে এ বর মাগি গানের লিরিক্স
তোমার কাছে এ বর মাগি,মরণ হতে যেন জাগি
গানের সুরে ॥
যেমনি নয়ন মেলি যেন মাতার স্তন্যসুধা-হেন
নবীন জীবন দেয় গো পুরে গানের সুরে ॥
সেথায় তরু তৃণ যত
মাটির বাঁশি হতে ওঠে গানের মতো।
আলোক সেথা দেয় গো আনি
আকাশের আনন্দবাণী,
হৃদয়মাঝে বেড়ায় ঘুরে গানের সুরে ॥






