ঈদে আসছে কামাল আহমেদের ‘স্বপ্নের আলপথ’ মিউজিক ভিডিও | bd-journal.com

ঈদ উল ফিতর ২০২৬ উপলক্ষে “মিউজিক অফ বেঙ্গল” এর ব্যানারে শিল্পী কামাল আহমেদ ও তাসমিনা অরিন এর কণ্ঠের গানের মিউজিক ভিডিও “স্বপ্নের আলপথ” প্রকাশিত হবে। ঈদ উল ফিতরের আগের দিন সন্ধ্যা ৭ টায় চাঁদ রাতে “মিউজিক অফ বেঙ্গল” এর ইউটিউব চ্যানেলে আপলোডের মাধ্যমে এই মিউজিক ভিডিওর প্রকাশনা সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন কামল আহমেদ।

এই মিউজিক ভিডিও গানটির কথা লিখেছেন সালমা সুলতানা, সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন অশোক কুমার সরকার। চিত্রগ্রহণ ও পরিচালনা করেছেন তৈয়েব রহমান এবং সম্পাদনা করেছেন ইকরামুল হক ইহান।

এই মিউজিক ভিডিওটি “মিউজিক অফ বেঙ্গল” ছাড়াও অ্যাপল মিউজিক, স্পোটিফাই, আমাজন মিউজিক, বুমপ্লে, জিওসেভেন ও ডীজারসহ আরও বিভিন্ন আন্তর্জাতিক অডিও প্ল্যাটফর্মে পাওয়া যাবে। গানটি উল্লেখিত প্ল্যাটফর্মগুলো থেকে যে কোনো শ্রোতা শুনতে বা ডাউনলোড করতে পারবে। ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করছে “গান বাক্স মিউজিক”।

“স্বপ্নের আলপথ” মিউজিক ভিডিওটি ‘স্বর্ণালী গোধূলী’ অ্যালবামের একটি গান। “স্বর্ণালী গোধূলী” অ্যালবামে শিল্পী কামাল আহমেদ ও সহশিল্পীবৃন্দের মোট ১২টি গান অন্তর্ভুক্ত রয়েছে। গানগুলোতে বিভিন্ন গীতিকার ও সুরকারের কাজের সমন্বয়ে বৈচিত্র্যময় সঙ্গীতধারা তুলে ধরা হয়েছে।

অ্যালবামের গানগুলোর মধ্যে রয়েছে— “ওই আকাশ পৃথীবির দিকে চেয়ে থাকে” (গীতিকার: জয়নুল আবেদীন, সুরকার: ইবনে রাজন, সহশিল্পী: নাজু আখন্দ), “ভেজা কদমের গন্ধ মেখে” (গীতিকার: ফেরদৌস হোসেন ভূঁইয়া, সুরকার: ইবনে রাজন, সহশিল্পী: নাজু আখন্দ), “একদিন আমরা ভালবেসেছি” (গীতিকার: সালমা সুলতানা, সুরকার: অশোক কুমার পাল, সহশিল্পী: তাসমিনা অরিন), “কেন যে বল্লে প্রিয়” (গীতিকার: ফাতেমা ফরিদ, সুরকার: মুহিন খান, সহশিল্পী: নাজু আখন্দ), “চন্দ্র প্রহর এলে” (গীতিকার: জয়নুল আবেদীন, সুরকার: মো: গোলাম সারোয়ার, সহশিল্পী: নাসরিন আক্তার বিউটি), “তুমি ভাবনাতে আছো হৃদয় জুড়ে” (গীতিকার: মোহাম্মদ কামরুল হাসান, সুরকার: অশোক কুমার সরকার, সহশিল্পী: লিস্পা লায়লা), “তোমার জন্য কান্দে কেন মন” (গীতিকার: লিয়াকত আলী বিশ্বাস, সুরকার: আবু বকর সিদ্দীক, সহশিল্পী: মৌসুমী আক্তার শ্রাবণী), “আমি তোর মনের মতো হইতে পারলাম না” (গীতিকার: লিয়াকত আলী বিশ্বাস, সুরকার: আবু বকর সিদ্দীক, সহশিল্পী: মৌসুমী আক্তার শ্রাবণী), “স্বপ্ন এখন হাতের মুঠোয়” (গীতিকার: ফেরদৌস হোসেন ভূঁইয়া, সুরকার: আশরাফ বাবু, সহশিল্পী: নাজু আখন্দ), “পায়ে পায়ে পায়ে কত আর পথচলা” (গীতিকার: বৈদ্যনাথ প্রামাণিক, সুরকার: আসাদুজ্জামান খান, সহশিল্পী: নাজু আখন্দ), “স্বর্ণালী গোধূলি পাশাপাশি দুজনাতে” (গীতিকার: মোহাম্মদ কামরুল হাসান, সুরকার: সজল দাস, সহশিল্পী: তাসমিনা অরিন) এবং “নীল শাড়ীতে আকাশটা ওই” (গীতিকার: মোহাম্মদ কামরুল হাসান, সুরকার: হিমাদ্রী বিশ্বাস, সহশিল্পী: নাজু আখন্দ)।

সঙ্গীত শিল্পী কামাল আহমেদের বড় পরিচয় তিনি একজন মিডিয়া ব্যক্তিত্ব। তিনি বাংলাদেশ বেতারের উপ-মহাপরিচালক পদে কর্মরত ছিলেন। সরকারি চাকরির পাশাপাশি তিনি সঙ্গীতে নিজস্ব অবস্থান তৈরি করেছেন।

সংগীতের প্রতি তার গভীর অনুরাগ ও বিশুদ্ধ গানের প্রতি ভালোবাসা থেকেই তিনি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন বলে জানান। একে একে তার ৩৪টি অ্যালবাম প্রকাশিত হয়েছে।

প্রকাশ: ১৯ মার্চ ২০২৬

Source: redtimes.com.bd

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top