ওই আকাশ – কামাল আহমেদ

ওই আকাশ – কামাল আহমেদ

দ্বৈত কণ্ঠে আধুনিক গান
কথাঃ জয়নুল আবেদীন
সুরঃ ইবনে রাজন
শিল্পীঃ কামাল আহমেদ ও নাজু আখন্দ

ঐ আকাশ —-
পৃথিবীর দিকে চেয়ে থাকে।
চিরকাল —-
বুকের কাছে আগলে রাখে।
“আমরা দু’জন থাকবো তেমন” (২)
কাছাকাছি পাশাপাশি,
“অনন্তজীবন” (২)

সূর্য দেখো, আপন রঙে চাঁদকে রাঙায়,
সেই জোছনা আঁধার রাতের ঘুমভাঙায়
“তেমনি সুখের বুকে মাথা রেখে” (২)
রাত জাগা চন্দ্রিমা দেখে দেখে
“বুনবো স্বপন” (২)

বাতাস যেমন ঝাউয়ের বন সুরে বাজায়
বসন্তগান প্রেমের বাগান পুষ্পে সাজায়
“তেমনি সাজিয়ে নেবো ভালোবাসা” (২)
বয়ে যাবে যতো আশা কাঁদাহাসা
“নদীর মতন” (২)

All Streaming Platform of Kamal Ahmed

deezer icon

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top