হয়তো কোন এক স্মৃতির শহরে লিরিক্স
আধুনিক গান
কথা : ফেরদৌস হোসেন ভূঁইয়া
সুর : নবীন কিশোর
শিল্পী : কামাল আহমেদ ও নিশিতা বড়ুয়া
হয়তো কোন এক স্মৃতির শহরে,
নির্ঘুম নিঝুম কোনো এক রাতে
রবি ঠাকুরের বই হাতে,
ফেলে আসা দিনগুলো ভাবছো
আমাকেই মনে করে।।
আমিতো একা একা, কতো কি যে ভাবছি
ফেলে আসা দিনগুলো, মিছে কাছে টানছি,
কেন স্বপ্নের মতো দিন
তুলো হয়ে যায় উড়ে।।

দুজনার মাঝে রেখা, তবু বুকে অনুরণ
কেন মনে এত সুর, এ কেমন বন্ধন,
কেন হারানো দিনের গান
বেজে ওঠে মন জুড়ে।।





