অভিমান ভরা এই ভালোবাসায়
আধুনিক গান
কথাঃ মুনশী ওয়াদুদ
সুরঃ ফরিদ আহমেদ
শিল্পীঃ কামাল আহমেদ ও মৌটুসী
অভিমান ভরা এই
ভালবাসায়
এতো বেশি অনুরাগ
থাকে জড়িয়ে
জেনেছি তোমার প্রেমেই
বুক ভরিয়ে।।
পাখিদের গান নয়
হৃদয়ের গান শুনে শুনে,
স্বপ্নেরো জাল যাবো বুনে,
দুটি মন
মনেরই মাধুরী
দেবে ঝরিয়ে।।
সাগরের ঢেউ নয়
প্রণয়ের ঢেউ হয়ে হয়ে
দুজনেই যাব শুধু বয়ে
দুটি মন
মিলনের মালা যে
দেবে পরিয়ে।।






