এ কী গভীর বাণী – কামাল আহমেদ
রবীন্দ্রসংগীত
কথাঃ রবীন্দ্রনাথ ঠাকুর
সুরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
শিল্পীঃ কামাল আহমেদ
একি গভীর বাণী এল ঘন মেঘের আড়াল ধ’রে
সকলআকাশ আকুল ক’রে॥
সেই বাণীর পরশ লাগে, নবীন প্রাণের বাণী জাগে,
হঠাৎ দিকে দিগন্তরে ধরার হৃদয় ওঠে ভরে॥
সে কে বাঁশি বাজিয়েছিল কবে প্রথম সুরে তালে,
প্রাণেরে ডাক দিয়েছিল সুদূর আঁধার আদিকালে।
তার বাঁশির ধ্বনিখানি আজ আষাঢ় দিল আনি,
সেই অগোচরের তরে আমার হৃদয় নিল হ’রে॥
রাগ: মিশ্র কেদারা
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): শ্রাবণ, ১৩২৯
রচনাকাল (খৃষ্টাব্দ): ১৯২২
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর






