ভরা থাক স্মৃতিসুধায় – কামাল আহমেদ

https://youtu.be/IalfTYoyuj8

ভরা থাক স্মৃতিসুধায় – কামাল আহমেদ

বাংলা প্রেম ও স্মৃতিনির্ভর গান
কথাঃ রবীন্দ্রনাথ ঠাকুর
সুরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
শিল্পীঃ কামাল আহমেদ

ভরা থাক্ ভরা থাক্ স্মৃতিসুধায় বিদায়ের পাত্রখানি
ভরা থাক্ ভরা থাক্
মিলনের উৎসবে তায় ফিরায়ে দিয়ো আনি
ভরা থাক্ ভরা থাক্

বিষাদের অশ্রুজলে নীরবের মর্মতলে
গোপনে উঠুক ফলে হৃদয়ের নূতন বাণী
গোপনে উঠুক ফলে হৃদয়ের নূতন বাণী
ভরা থাক্ ভরা থাক্

যে পথে যেতে হবে সে পথে তুমি একা
নয়নে আঁধার রবে ধেয়ানে আলোকরেখা
সারা দিন সঙ্গোপনে সুধারস ঢালবে মনে
পরানের পদ্মবনে বিরহের বীণাপাণি
পরানের পদ্মবনে বিরহের বীণাপাণি
ভরা থাক্ ভরা থাক্

All Streaming Platform of Kamal Ahmed

deezer icon

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top